বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় শোক দিবসে পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
সামসউদ্দীন চৌধুরী কালাম, পঞ্চগড়-দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় শোক দিবসে পঞ্চগড়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে পঞ্চগড় জেলা সদরের সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামে ওই শীতবস্ত্র বিতরণ করে রংপুর কেমিক্যাল রিমিটেড। শীতবস্ত্র বিতরণ করার আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রংপুর কেমিক্যাল লিমিটেডের চেয়ারম্যান নাহিদ ইয়াসমিন প্রধান। এ সময় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। #





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































